Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘দি সি অব সাইলেন্স’ নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-12

প্রথম নাটক ‘দি সি অফ সাইলেন্স’ নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল ‘থেসপিয়ানস দ্য ঢাকা’। দলটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন শুক্রবার একই মিলনায়তনে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে। প্রথমটি বিকেল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু। নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ। জাহাজে ওঠেন সোফিয়া, তার স্বামী ডেভিড এবং তাদের কিশোরী কন্যা জেনি। সমুদ্রের মাঝে এই পরিবারটি এক আলাদা জীবনের গল্প নিয়ে আসে। এক ঝড়ো রাতে সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মাউথঅর্গানের সুর তাদের সম্পর্কের সীমা মুছে দেয়। ধীরে ধীরে উন্মোচিত হয় মানুষের স্মৃতি, ভয় ও গোপন অতীত। জাহাজের দুলুনির মতো চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ। মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয় সবার ভেতরে। ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ জানিয়েছে, প্রদর্শনী শুরুর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সামনে থেকে দর্শকরা নাটকের টিকিট সংগ্রহ করতে পারবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172464') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142