Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

image

বিনোদন ডেস্ক : 2026-01-13

লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এবারের আসরে সর্বাধিক চারটি পুরস্কার জিতে আলোচনার শীর্ষে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি) নির্বাচিত হওয়ার পাশাপাশি সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার এনে দেয় পল থমাস অ্যান্ডারসনকে। একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হন টিয়ানা টেলর। সেরা চলচ্চিত্র (ড্রামা) হয়েছে শেক্সপিয়রের পারিবারিক গল্প অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হন জেসি বাকলি। অন্যদিকে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ জিতে নেয় সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের পুরস্কার এবং এতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) নির্বাচিত হন ভেগনার মোরা। মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন টিমোতি শালামে (মার্টি সুপ্রিম) এবং সেরা অভিনেত্রী হয়েছেন রোজ বার্ন। সেরা সহ-অভিনেতা হয়েছেন স্টেলান স্কর্সগার্ড। অ্যানিমেশন বিভাগে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র নির্বাচিত হয়। ছবিটির গান ‘গোল্ডেন’ জেতে সেরা মৌলিক গানের পুরস্কার। টেলিভিশন বিভাগে সেরা ড্রামা সিরিজ ‘দ্য পিট’, সেরা কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’ এবং সেরা লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ নির্বাচিত হয়েছে। প্রথমবার চালু হওয়া সেরা পডকাস্ট বিভাগের পুরস্কার জিতেছেন অ্যামি পোয়েলার। আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যারিসন ফোর্ড এবং ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড পেয়েছেন সারাহ জেসিকা পার্কার।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172590') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142