Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘উড়াল’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-13

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা জোবায়দুর রহমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়াল’। উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে চলচ্চিত্রটি দর্শকদের সামনে উপস্থাপন করা হবে দুটি ভিন্ন ভেন্যুতে। উৎসবের মূল কর্মসূচির অংশ হিসেবে শনিবার, ১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টায় ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মেইন অডিটরিয়ামে, শাহবাগ, ঢাকায়। রাজধানীর চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি হবে ‘উড়াল’ দেখার একটি বিশেষ সুযোগ। এর আগে উৎসবেরই অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যা ৬টায় কক্সবাজারের লাবনী পয়েন্ট সি বিচে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সমুদ্রসৈকতে ওপেন এয়ার স্ক্রিনিং হিসেবে এই প্রদর্শনী দর্শকদের জন্য ভিন্নমাত্রার অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে। নির্মাতা জোবায়দুর রহমানের এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় নানা চলচ্চিত্রের সঙ্গে ‘উড়াল’-এর প্রদর্শনী এবারের উৎসবকে আরও সমৃদ্ধ করবে। চলচ্চিত্রপ্রেমী দর্শক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে ‘উড়াল’ চলচ্চিত্রের উক্ত প্রদর্শনীসমূহে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172591') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142