Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সেলিম আল দীন স্মরণোৎসব

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-13

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হচ্ছে। জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল ও ঢাকা থিয়েটার যৌথভাবে এ আয়োজন করছে। স্মরণোৎসব চলবে আজ থেকে ১৬ জানুয়ারি। আয়োজনের স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার। ঢাকা থিয়েটার আজ সকালে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করবে। বিকেলে অনুষ্ঠিত হবে সেমিনার ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’। সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক দেয়াল, নির্দেশনায় অনিক ইসলাম। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটক নিমজ্জন, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। এ ছাড়া ১৭ জানুয়ারি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক রঙমহাল, নির্দেশনায় ফারুক আহমেদ। অন্যদিকে স্বপ্নদল আজ সকালে পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলির আয়োজন করেছে। একই দিন সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে চিত্রাঙ্গদা নাটকের ১২১তম প্রদর্শনী। ১৬ জানুয়ারি স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে হরগজ নাটকের ৫০তম মঞ্চায়ন। স্বপ্নদলের নির্দেশক জাহিদ রিপন বলেন, সেলিম আল দীন বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণ ও গবেষণায় আজীবন কাজ করেছেন। তার পরামর্শে নির্মিত চিত্রাঙ্গদা ও হরগজ নাটক মঞ্চায়নের মাধ্যমে স্মরণোৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। স্মরণোৎসবের উভয় আয়োজনেই থাকছে নাট্যচর্চা, আলোচনাসভা, শিল্পকলা চত্বর সজ্জা এবং নাট্যাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172592') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142