Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-13

ভালোবাসা দিবসে প্রকাশ পেতে যাচ্ছে সংগীতশিল্পী অনিক হালদার সৌরভের নতুন গান ‘মেঘের বাড়ি’। আগামী ১৪ ফেব্রুয়ারি একযোগে স্পটিফাই, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হবে। গানটির কথা, সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সৌরভ নিজেই। মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন আশিক আবেদিন। ‘মেঘের বাড়ি’ গানে তুলে ধরা হয়েছে নীরব ও অব্যক্ত ভালোবাসার গল্প যেখানে দূরত্বের মাঝেও ভালোবাসা আগলে রাখার অনুভূতি প্রকাশ পেয়েছে।

গানটি প্রসঙ্গে অনিক হালদার সৌরভ বলেন, ‘সংগীত এমন কিছু অনুভূতির কথা বলে, যা মুখে বলা যায় না। ভালোবাসা দিবসে এই গান যদি কারও মনে সামান্য ছোঁয়া দিতে পারে, সেটাই আমার সার্থকতা।’ ভালোবাসার নরম অনুভূতি নিয়ে নির্মিত ‘মেঘের বাড়ি’ ভালোবাসা দিবসে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172594') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142