বিনোদন » অন্যান্য
‘সাইফুল লাইব্রেরি’ নিয়ে আলোচনায় বৃষ্টি-বাসার

বিনোদন প্রতিবেদক : 2026-01-13
এই প্রজন্মের অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি নতুন বছরেই দর্শকদের উপহার দিয়েছেন নাটক ‘সাইফুল লাইব্রেরি’। অপূর্ণ রুবেলের রচনায় এবং রুবেল আনুশের নির্মাণে নাটকটি গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়। প্রকাশের মাত্র ১১ দিনের মধ্যেই নাটকটি ১১ লক্ষাধিক ভিউ অতিক্রম করে দর্শকমহলে আলোচনায় এসেছে। প্রচলিত ধারার বাইরে ভিন্ন গল্পে নির্মিত এই নাটকে বাসার ও বৃষ্টির অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এর আগে সাগর জাহানের নির্দেশনায় ‘চাবিওয়ালা’ নাটকে একসঙ্গে অভিনয় করে প্রশংসিত হন তারা। তানিয়া বৃষ্টি বলেন, ভালো গল্পের কারণেই দর্শক নাটকটি পছন্দ করছে। অন্যদিকে খায়রুল বাসারও নাটকটির সাড়া পেয়ে উচ্ছ্বসিত।
Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142
Stack trace:
#0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...')
#1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172595')
#2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...')
#3 {main}
thrown in
/home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line
142