Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

স্টেজ শোতে ব্যস্ত টুশি

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-14

এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা নওশীন টুশি। নতুন বছরেও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি। নারায়ণগঞ্জের এই প্রতিভাবান শিল্পী গেলো বছরের শেষভাগে যেমন নিয়মিত স্টেজ শো করেছেন, চলতি বছরের শুরুতেও তার সেই ব্যস্ততা অব্যাহত রয়েছে। রুনা লায়লার গান গেয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এমনকি নায়ক আলমগীর টুশির কণ্ঠ শুনে মন্তব্য করেছিলেন—প্লেব্যাকের জন্য তাঁর কণ্ঠ একেবারেই উপযুক্ত। এরই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করার সুযোগ পান টুশি। এটি ছিল তাঁর সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন বছরে টুশির স্টেজ শো শুরু হয় ৫ জানুয়ারি, বাংলাদেশ কোস্ট গার্ডের বাৎসরিক বনভোজনে গান পরিবেশনের মাধ্যমে। এরপর ৯ জানুয়ারি বিএফআইডিসি এবং ১০ জানুয়ারি কুমিল্লায় স্টেজ শোতে অংশ নেন তিনি। সামনে ১৫ জানুয়ারি গাজীপুরে আরও একটি স্টেজ শোতে গান পরিবেশন করার কথা রয়েছে। নিজের ব্যস্ততা প্রসঙ্গে টুশি বলেন, ‘স্টেজ শো একজন শিল্পীর জন্য বড় আশীর্বাদ। তবে বছরের পর বছর শুধু অন্যের গান গেয়ে যাওয়া শিল্পীর আত্মতৃপ্তির জন্য যথেষ্ট নয়। নিজের মৌলিক গান থাকাও জরুরি।’ তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এবং নিজ উদ্যোগে নতুন গান প্রকাশের পরিকল্পনা করছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172680') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142