Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে বৃষ্টির ‘সত্যি করে বলছি তোকে’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-14

স্টেজ শো দিয়ে পুরনো বছর শেষ করেছিলেন, আবার স্টেজ শো দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করেছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী নিশ্চুপ বৃষ্টি। এর পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন একটি মৌলিক গান দিয়ে নিজের গানের পথচলা আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি। বৃষ্টির বছরের প্রথম মৌলিক গানটির শিরোনাম ‘সত্যি করে বলছি তোকে’। গত সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন রিয়াদ অনিক এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানের কথা, সুর ও সংগীতায়োজন—সব মিলিয়ে গানটি নিয়ে বেশ আশাবাদী বৃষ্টি। পরিকল্পনা অনুযায়ী আসন্ন ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করা হবে। নিশ্চুপ বৃষ্টি বলেন, ‘২০২৬ সালের শুরুটা আমার জন্য দারুণ হয়েছে। বছরের শুরুতেই যেমন স্টেজ শো করেছি, তেমনি একটি মৌলিক গানেও কণ্ঠ দিতে পেরেছি। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সংগীতায়োজনও চমৎকার। সব মিলিয়ে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172682') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142