Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শিল্পীদের শীতবস্ত্র দিলেন মুক্তি

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-14

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অসহায় ও স্বল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনি ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন। ১৩ জানুয়ারি বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য পলি, সনি রহমানসহ উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট ও অভিনেতা তুষার খান। শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘আমাদের অনেক সহকর্মী আছেন যারা এখন স্বল্প আয়ে জীবনযাপন করছেন। কাজের সুযোগ কমে যাওয়ায় এই শীতে তাদের কষ্ট হচ্ছে। সেই ভাবনা থেকেই ব্যক্তিগতভাবে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘দুই ঈদে যেমন আমরা উপহার দিই, এটাও তেমনই সহকর্মীদের জন্য শীতের উপহার।’ এ সময় তিনি স্বল্প আয়ের শিল্পীদের জন্য আরও একটি বড় উদ্যোগের কথা জানান। মুক্তি বলেন, ‘একটি দীর্ঘদিনের দাবি নিয়ে আমি কাজ করছি। সব প্রস্তুতি সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172683') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142