Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অনবদ্য দিলারা জামান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-15

দেশের কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। আশিরও বেশি বয়স তার কিন্তু এখনও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আজ ঢাকায়, কাল ঢাকার বাইরে কিংবা কখনও কখনও ঢাকার বাইরে বহু দূরদূরান্তে। কখনও তিনি শুটিংয়ে কখনও তিনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবার কখনও তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে আবার কখনও তিনি কোনো রিয়েলিটি শো-তে বিচারকের ভূমিকায়। প্রতি মাসেই এখনও তার এমন ব্যস্ততা। তিনি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। পেয়েছেন বেশ কয়েকবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন বহুবার বহু সংগঠন কর্তৃক আজীবন সম্মাননার পুরস্কার। গত ৯ জানুয়ারি ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড-২০২৫’-এ তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। দিলারা জামান বলেন, ‘এমন অনেক অনুষ্ঠানেই আমি বহুবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছি। আবার অনেক অনুষ্ঠানেও যেতেও পারিনি এমন সম্মাননা গ্রহণ করতে। তবে যখন যেখানে যেতে পেরেছি তারা আমাকে সর্বোচ্চ সম্মান করেছেন। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাই এর মূল উদ্যোক্তা আলমগীর খান আলমকে। তার আন্তরিকতা, তার ব্যবহার, তার বিনয় আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমি তার জন্য অনেক দোয়া করি সে যেন আগামীতে আরও ভালোভাবে আরও পরিপাটিভাবে এই আয়োজন দেশের মধ্যে করতে পারে। অনেক অনেক শুভ কামনা রইলো আলমগীরের জন্য।’ এদিকে দিলারা জামান নিয়মিত অর্ভিনয় করছেন দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিদ ‘রূপনগর’ ধারাবাহিকে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172737') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142