
বিনোদন প্রতিবেদক : 2026-01-15
এই প্রজন্মের অভিনেতা আরশ খান প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো কনটেন্টে অভিনয় করেছেন। তার অভিনীত নতুন সিরিজ ‘আঁতকা’ বুধবার রাত ১২টায় প্ল্যাটফর্মটিতে মুক্তি পায়। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। ‘আঁতকা’ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন রাবা খান। তার গাওয়া ‘হায় মন’ শিরোনামের রোমান্টিক গানটি ১৩ জানুয়ারি প্রকাশ পেয়েছে, যেখানে জুটি হিসেবে দেখা গেছে আরশ ও সুনেরাহকে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি, কণ্ঠে রাবা খানের সঙ্গে আছেন নিলয় আহমেদ, আর কথা লিখেছেন তন্ময় পারভেজ। সিরিজটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগসহ অনেক গুণী ও জনপ্রিয় শিল্পী। সব মিলিয়ে, গল্প, অভিনয় ও সংগীত- তিন দিক থেকেই ‘আঁতকা’ দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।