Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘গান দিয়ে শুরু’তে ফেরদৌস আরা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-15

চ্যানেল আই-এর প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু সরাসরি’তে গান করবেন শিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানের আজকের পর্বে স্টুডিওতে উপস্থিত থেকে এই শিল্পীর সঙ্গে আরও গান করবেন শিল্পী প্রাঙ্গণ সরকার এবং ইতি সাহিনা। এ ছাড়া নিয়মিত অনুষ্ঠানে অংশ নেন দেশের নবীন ও প্রবীণ সংগীতশিল্পীরা। স্টুডিও থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্ঠাব্যাপী অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়ে আসছে। এ অনুষ্ঠানের আরও একটি আকর্ষণ বিশেষ দিনে প্রচার হয় বিষয় সংশ্লিষ্ট বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু, জামাল রেজা এবং ইফতেখার মুনিম।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172739') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142