Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-15

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত স্প্যানিশ ভাষার অ্যানিমেটেড চলচ্চিত্র ঢাকায় মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন স্পেনের ইসাবেল হারগুয়েরা। অ্যানিমেশনটির মাধ্যমে বাংলার মুসলিম নারীদের এবং পুরো নারী সমাজের পরিবর্তনের জন্য বেগম রোকেয়ার স্বপ্ন, প্রত্যয় ও সাহসকে পর্দায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির স্প্যানিশ নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে পরিচিত ‘সুলতানাস ড্রিম’ নামে। এটি আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে, ফলে বাংলাদেশের দর্শকরা প্রথমবার উপভোগ করতে পারবেন এই আন্তর্জাতিক অ্যানিমেশন। ৮৬ মিনিট দৈর্ঘ্যরে ছবিটি ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনে অনুষ্ঠিত সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। এরপর স্পেনের প্রেক্ষাগৃহ, ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই), ফিল্মফেস্ট হামবুর্গ এবং লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রশংসিত হয়। ‘সুলতানাস ড্রিম’ ছবিটি স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রযোজনা করেছে। এটি ইসাবেল হারগুয়েরার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন জিয়ানমার্কো চেরা। ছবিতে ব্যবহৃত হয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক ভাষা। এতে ভারতীয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান আছে, যা গেয়েছেন দীপান্বিতা আচার্য, সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ। ছবিটি শুধু একটি সাহসী নারীর গল্প নয়, বরং নারীর ক্ষমতায়ন ও স্বপ্নের প্রতি উৎসাহ দেয় এমন একটি আন্তর্জাতিক প্রকল্প হিসেবে আলাদা গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য এটি এক অনন্য সুযোগ, যেখানে তারা ইতিহাসের এই বিখ্যাত নারী জাগরণের গল্পকে আনিমেশন মাধ্যমে উপভোগ করতে পারবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172741') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142