Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বিয়ে করলেন রাফসান-জেফার

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-15

দেশের এই প্রজন্মের উপস্থাপক রাফসান সাবাব গত ১৪ জানুয়ারি গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ও স্ট্যাটাস শেয়ার করে এই সুখবর নিজেই জানান রাফসান। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও গতকাল বুধবার তা আনুষ্ঠানিক পরিণতি পেল। রাফসান তার ফেসবুক স্ট্যাটাসে জানান, পরিবার, বন্ধু ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে তারা একসঙ্গে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছেন। এই স্ট্যাটাস প্রকাশের পরপরই ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায়

ভরে ওঠে সামাজিক মাধ্যম। সেদিন সকালেই রাফসান ও জেফারের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খুব ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে তাদের বিবাহবন্ধন সম্পন্ন হয়। আয়োজনে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষের উপস্থিতিই ছিল মুখ্য। দীর্ঘদিন ধরেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। কখনও তাদের ঘনিষ্ঠ বন্ধু বলা হলেও, বিভিন্ন অনুষ্ঠান ও ভ্রমণে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172743') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142