
বিনোদন প্রতিবেদক : 2026-01-16
আবারও রূপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় এই জুটির পথচলা থেমে গিয়েছিল রাজের প্রাক্তন স্ত্রী পরীমণির তীব্র আপত্তি ও ঘর ভাঙার আশঙ্কার কারণে। কিন্তু সব বাধা পেরিয়ে এবার তাদের প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। কয়েক দিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়। পোস্টে তিনি পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে লেখেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ এই অনুমান সত্যি করে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’-তেই ফিরছেন রাজ-মিম জুটি। সিনেমাটি নির্মিত হচ্ছে আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে শরীফুল রাজ অভিনয় করবেন ‘রফিক’ চরিত্রে, আর মিম অভিনয় করবেন ‘শারমিন’ চরিত্রে। পরিকল্পনা অনুযায়ী, সিনেমার শুটিং শুরু হবে এপ্রিল মাসে, ঈদুল ফিতরের পরপরই।