Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে প্রীতমের বিশেষ গান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-17

প্রীতম মানেই বিশেষ কিছু। সে হোক গান, হোক অভিনয়। তবে এবারের বিষয়টি একটি বেশিই বিশেষ, কারণ এবার তাকে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে গাইতে। যে গানের পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য এবং বিশিষ্ট একজনকে স্মরণ।

১৫ জানুয়ারি প্রকাশিত হলো ‘প্রহরী’ শিরোনামের নতুন গান। তবে এটি শুধু গান নয়, বলা যেতে পারে ইতিহাস। কারণ এটি তৈরি হয়েছে একজন বীরউত্তমকে নিয়ে। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে প্রথম সশস্ত্র প্রতিরোধে শহীদ হওয়া সামরিক কর্মকর্তা বীরউত্তম লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ হয়েছে প্রীতমের নতুন গান ‘প্রহরী’। মূলত একজন অকুতোভয় মুক্তিযোদ্ধার আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ এটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে সংঘটিত সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ হওয়া প্রথম সামরিক কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগার্স) রেজিমেন্টের এই সাহসী অফিসার মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে স্মরণ করেই এই গানচিত্র। প্রহরী গানটিতে কণ্ঠ দেয়ার সঙ্গে এর সংগীত পরিচালনাও করেছেন প্রীতম হাসান। লিখেছেন রাসেল মাহমুদ। প্রীতমকে মধ্যমণি করে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ভিডিও নির্মাণ করেছেন মানজুর অনিক। প্রীতম বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এই কাজটা নিয়ে কথা বলছিলাম। সম্ভবত ডিসেম্বর থেকেই আলোচনা শুরু হয়। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরও আমরা চেয়েছি, ধারণাটাকে ঘিরে অর্থবহ কিছু করতে। অবশেষে গানটি (১৫ জানুয়ারি) রিলিজ হয়েছে।’আরও বলেন, ‘গানটিতে আমরা এমন কিছু করতে চেয়েছি, যেটা আগে করা হয়নি। ফলাফল নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আশা করছি, বিশেষ করে তরুণ প্রজন্ম– যারা হলিউড বা ভিন্নধর্মী স্টাইলের দিকে বেশি ঝোঁকে– তাদের জন্য এটি হবে ভিন্নরকম এক অভিজ্ঞতা।’ গানটি প্রযোজনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172965') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142