Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মোশাররফ করিম সঙ্গে-নীলার ‘বউ প্যারা দেয়’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-17

বাংলাদেশের নাট্যাঙ্গনের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন লাক্স তারকা’খ্যাত অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘জামাই বউ অতি চালাক’,‘ প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’,‘ ফিটফাট বাবু’,‘ বিড়ম্বনায় বাবু’ বিশেষত উল্লেখযোগ্য। এরইমধ্যে শূটিং সম্পন্ন হলো মোশাররফ করিমের নীলার ‘বউ প্যারা দেয়’ শিরোনামের একটি নাটকের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। কমেডি ঘরানার এই নাটকটিতে আরো অভিনয় করেছেন জয়রাজ, সান্তনা, সাজ্জাদ সাজু’সহ আরো বেশ কয়েকজন। আগামী রোজার ঈদে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ স্বামী -স্ত্রীর সম্পর্কের অম্ল মধুর নানান ঘটনা নিয়ে রচিত হয়েছে নাটকটি। এর আগেও নীলা আমার সঙ্গে অভিনয় করেছে। মন দিয়ে অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরো ভালো করবে।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাই অনেক বড় একজন অভিনেতা, তাকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তারপরও বলবো, তিনি এতো উঁচু মাপের একজন অভিনেতা হয়েও খুব শুটিং সেট এ খুব সাধারন থাকেন। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটকে জনপ্রিয়তাও পেয়েছে। আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি বউ প্যারা দেয় নাটকটি দর্শকের ভালোলাগবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172966') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142