Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এমিলের সুরে নাটকের গানে ইয়াসমিন লাবণ্য

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-17

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য নতুন বছর শুরু করেছেন গান ও উপস্থাপনার ব্যস্ততায়। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভিতে নিয়মিত গান পরিবেশন ও উপস্থাপনা করেন এবং মাছরাঙ্গা টিভির নিয়মিত উপস্থাপিকা হিসেবে যুক্ত আছেন। যদিও উপস্থাপনার কাজ রয়েছে, তবুও গানকেই তিনি বেশি প্রাধান্য দেন। সম্প্রতি তিনি মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি দ্বৈত গান গেয়েছেন, যেখানে তার সহশিল্পী প্রান্ত। গানটি লিখেছেন জয়ন্ত কর্ম্মকার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আপেল মাহমুদ এমিল। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতারের জন্য একটি নির্বাচনী গানেও কণ্ঠ দিয়েছেন লাবণ্য।এছাড়াও তিনি বিটিভির দেশের গান ও বেতারের নজরুল সঙ্গীতের অনুষ্ঠানে গান করেছেন এবং বাংলাদেশ বেতারে তার উপস্থাপনায় নিয়মিত প্রচার হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’। শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও তার ব্যস্ততা রয়েছে। নতুন বছর নিয়ে আশাবাদী লাবণ্য আশা প্রকাশ করেছেন, এই বছরটি তার পেশাগত জীবনে আরও ভালো যাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172968') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142