Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে চঞ্চল চৌধুরী-পরীমণির ‘শাস্তি’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-19

দীর্ঘ ২২ বছর আগে রিয়াজ-পূর্ণিমাকে জুটি কওে সিনেমা ‘শাস্তি’ বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। এবার একই সিনেমা বানাচ্ছেন লিসা গাজী, আর জুটি হিসেবে রেখেছেন চঞ্চল চৌধুরী ও পরীমণিকে। দুটো সিনেমাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে। ১৯ জানুয়ারি নির্মাতা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। লিসা গাজী বলেন, ‘রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। পরীমণি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরও অনেকে এ সিনেমায় থাকবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলবো।’ গত দেড় বছর চঞ্চল চৌধুরী রাজনৈতিকভাবে খানিকটা বিপাকে থাকলেও কাজের গতি কিন্তু একেবারেই কমেনি। তিনি এখন ব্যস্ত আছেন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ও রেদওয়ান রনির ‘দম’ নিয়ে। এর আগে ‘উৎসব’ সিনেমাতেও দেখা গেছে তাকে। বিপরীতে পরীমণি লম্বা সময় ধরেই সিনেমা থেকে খানিকটা ছন্দপতন হয়ে আছেন। যদিও এটি ব্যক্তিগত কারণে, রাজনৈতিক নয়। এরমধ্যে ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির বিষয়ে কোনও তথ্য মিলছে না।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173149') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142