Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-19

গত ২০২৪ সালে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভেঙে সরকার নতুন করে ১৫ সদস্যের একটি বোর্ড পুনর্গঠন করেছে। পুনর্গঠিত বোর্ডে আগের মতোই অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সদস্য হিসেবে বহাল রয়েছেন। পাশাপাশি নতুন বোর্ডে যুক্ত হয়েছেন পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, নির্মাতা তাসমিয়া আফরিনসহ চলচ্চিত্র অঙ্গনের অভিজ্ঞ ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৪ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান। নতুন বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং, বিএফডিসিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া প্রযোজক, পরিচালক, শিল্পী ও প্রদর্শক সমিতির প্রতিনিধিসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের সদস্যদেরও বোর্ডে রাখা হয়েছে। সরকারের আশা, পুনর্গঠিত এই বোর্ডের মাধ্যমে চলচ্চিত্র সার্টিফিকেশন প্রক্রিয়া আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173152') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142