Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

পদবী বদলেছেন রোজা আহমেদ

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-19

এক বছর আগে জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খানের বিয়ের খবরে সরগরম হয়ে ওঠে বিনোদন অঙ্গন। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বছর ঘুরতেই সেই সম্পর্কের ইতি ঘটে। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি ও রোজা আর একসঙ্গে নেই এবং দুজন এখন আলাদা থাকছেন। বিচ্ছেদের খবর প্রকাশের পরও রোজা আহমেদের ইনস্টাগ্রামে তাহসানের সঙ্গে তোলা একাধিক ছবি এবং নিজের নামের সঙ্গে ‘খান’ পদবী থাকায় ভক্তদের মধ্যে নতুন করে আশা জেগেছিল—হয়তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। কিন্তু সময়ের ব্যবধানে সেই আশাও ম্লান হয়ে গেল। সম্প্রতি রোজা ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন এবং নিজের নাম থেকেও ‘খান’ পদবী বাদ দিয়েছেন। এতে তাঁদের বিচ্ছেদের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম আগে ছিল ‘রোজা আহমেদ খান’, যা এখন পরিবর্তন করে শুধু ‘রোজা আহমেদ’ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173155') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142