Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ইলিয়াস কাঞ্চনের ফেরার প্রত্যাশায় তারা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-21

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতাও তিনি। সবাই অবগত যে গুণী এই অভিনেতা ক্যানসারের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। এরই মধ্যে দ্বিতীয় দফায় তার ক্যামোথেরাপি চলছে। এই থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশায় বুক বেঁধে আছেন যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।’ চিত্রনায়িকা চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে তার পরিবারের কাছে ফিরতে পারেন।’ নায়িকা শাবনাজ বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব।

পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগের পর যুগ যে আন্দোলন করে গেছেন তা প্রজন্মের পর প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়েই থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’ চিত্রনায়িকা পপি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। নানা সময়ে তার কাছ থেকে পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। এমন একজন মানুষ আজ জীবন নিয়ে যুদ্ধ করছেন। তার এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায় এই দোয়াই করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন- এমনটাই চাওয়া।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173379') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142