Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওয়েব সিনেমায় সাদিয়া আয়মান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-22

নতুন বছরে নতুন একটি ওয়েব সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন সাদিয়া আয়মান। গত বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো সিনেমার নাম, পরিচালক বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই বিস্তারিত জানাতে পারছেন না বলে জানান তিনি। এ ছাড়া নতুন বছরে সাদিয়া আয়মানের অভিনীত দুটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। নাটক দুটির শুটিং গত বছর সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল ফিতরে এগুলো মুক্তি পাবে বলে জানা গেছে। পাশাপাশি আরেকটি নতুন সিনেমা নিয়েও তার সঙ্গে কথাবার্তা চলছে। সামনে লুক টেস্ট রয়েছে, সেটির পর কাজটি চূড়ান্ত হবে। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা এবং ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান। নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগের বছরের মতো এবারও মানসম্মত ও ব্যতিক্রমধর্মী কাজের সঙ্গে যুক্ত থাকতে চান এবং অভিনয়ের ক্ষেত্রে কাজের গুণগত মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '06 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173479') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142