Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘প্রেমের কোনো কারণ নেই’তে পার্থ-নওবা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-22

এই প্রজন্মের পার্থ শেখ ও নওবা তাহিয়া। তারা দুজন এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকগুলো দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে জানান তারা। সেই ধারাবাহিকতায় আবারো তারা দুজন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রেমের কোনো কারণ নেই’। নাটকটির গল্প রুবেল আনুশের। চিত্রনাট্য ও ও সংলাপ আব্রাহাম তামিমের। নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এরই মধ্যে নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভির ইউটিউব চ্যানেলেও নাটকটি দর্শক দেখতে পাচ্ছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ বলেন,‘ এর আগেও আমি আর নওবা একসঙ্গে একই পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছি। এই নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে। দর্শকের কাছে ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’ নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাইয়ের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে অভিনয় করে খুউব ভালো সাড়া পেয়েছি। প্রেমের কোনো কারণ নেই- এর জন্যও ভালো সাড়া পাচ্ছি। রুবেল আনুশ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত সুন্দর গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। আশা করছি নাটকটি দর্শকের মধ্যে আরো বেশি ভালোলাগার হয়ে উঠবে সময়ের ধারাবাহিকতায়।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173490') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142