Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আবারও জুটি হচ্ছেন জয় ও কুসুম

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-22

এক সময় নিয়মিত একসঙ্গে কাজ করতেন শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। পর্দায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। তারপর সময়ের টানে দূরত্ব কেটে গেল লম্বা ১৫ বছর। সেই বিরতি ভেঙে আবারও একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই জুটি। তবে টেলিভিশনের নাটকে নয়, দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’-এ। পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম নিজেই। শাহরিয়ার নাজিম জানান, তিন পর্বের এই সিরিজটি নির্মিত হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রবাদটি ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। তিনি বলেন, ‘এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের।’ জয় বলেন, ‘কুসুমের অভিনয়জীবনের শুরুর নাটকের সহশিল্পী ছিলাম আমি। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। দীর্ঘদিন পর আবার একসঙ্গে অভিনয় করা নিঃসন্দেহে দারুণ একটি অভিজ্ঞতা হবে।’ কুসুম সিকদার বলেন, ‘জয় আর আমি তো একই সময়ে শুরু করেছি বলা যায়। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই বোঝাপড়াও দারুণ। এ কাজটির পরিকল্পনার শুরু থেকেই আমরা যুক্ত আছি। মনে হচ্ছে, সত্যিই একটা ভালো কাজে অংশ নিচ্ছি।’ ‘পাপকাহিনি ২’ নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য। এ মাসের শেষ সপ্তাহে শুরু হবে শুটিং। সিরিজটিতে আরও অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173493') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142