Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘প্রীতি আমি আর আসবো না’য় রুবাইয়া এশা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-23

এই প্রজন্মের উপস্থাপিকা ও নবাগত অভিনেত্রী রুবাইয়া এশা প্রথম একক নাটক ‘প্রীতি আমি আর আসবো না’ দিয়ে দর্শকের মন জয় করেছেন। গত ১৫ জানুয়ারি ‘সিনেস্কোপ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি গল্প ও অভিনয়ের কারণে ব্যাপক প্রশংসা পাচ্ছে। নাটকে এশা অভিনয় করেছেন প্রীতি চরিত্রে, তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রথম একক নাটকেই সাবলীল অভিনয়ের জন্য দর্শকরা মন্তব্যের ঘরে এশাকে এই প্রজন্মের ‘ড্রিমগার্ল’ হিসেবে আখ্যা দিচ্ছেন। উপস্থাপনাকে পেশা হিসেবে চালিয়ে যাওয়ার পাশাপাশি অভিনয়ই যে তার প্রাণের খোরাকÑ এ কথা জানিয়ে এশা বলেন, অভিনয় না করতে পারলে তার দম বন্ধ হয়ে আসে। দর্শকের ভালোবাসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রুবাইয়া এশা বর্তমানে বিজনেস স্ট্যান্ডার্ড-এ উপস্থাপনার সঙ্গে যুক্ত। থিয়েটার, বিজ্ঞাপন ও অভিনয়ের পাশাপাশি নাচ, মার্শাল আর্ট এবং ভ্রমণেও সমান আগ্রহ তার।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173660') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142