Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ভিকি জাহেদের থ্রিলার ‘পুলসিরাত’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-24

‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার নির্মাণ করছেন নির্মাতা ভিকি জাহেদ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন নির্মাতা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধনও করা হয়েছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) প্রথম আলোকে জানান, সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তারা। দুজনের সঙ্গে কথাও বলছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটিকে নিয়ে চিরকাল আজ, পুনর্জন্ম, রেডরামসহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখছেন ভিকি জাহেদ; ইতোমধ্যে চিত্রনাট্যের প্রথম খসড়া লেখা হয়েছে। এর মধ্যে ক্যাকটাস নামে একটি ওয়েব সিরিজে নাম লেখান মেহজাবীন। চরকি অরিজিনাল সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173755') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142