Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

দুরন্ত টিভিতে কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-25

শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। এই সিজনে নতুন একটি কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’সহ থাকছে ১১টি জনপ্রিয় কার্টুন সিরিজ ও দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত নাটক ও অনুষ্ঠান। পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে প্রচার হবে দেশি বিদেশি জনপ্রিয় সব শিশুতোষ সিনেমা। নদতুন সিজনের প্রধান আকর্ষণ কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’। ২৬ পর্বের অনুষ্ঠানটিতে শিশুরা কয়েকটি ধাপে খেলবে।

প্রতিটি ধাপেই আছে প্রশ্ন, ধাঁধা, কুইজের চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ জিতে পুরস্কার। জামাল হোসেন আবিরের পরিচালনায় ‘দুরন্ত মেধাবী’ কুইজ অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি

শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়। কুইজ অনুষ্ঠানটি প্রসঙ্গে দুরন্তর মুখপাত্র সিনিয়র এক্সিকিউটিভ মহসিনা আফরোজ নীপা বলেন, ‘গতানুগতিক কুইজ প্রোগ্রামের ধরণ এড়িয়ে গিয়ে এমন করা হয়েছে, যেন শুধু ক্লাসের পড়াই নয়, প্রতিযোগীর নিজস্ব বুদ্ধি, অভিজ্ঞতা, আর গোটা বিশ্ব নিয়ে যথেষ্ট জানাশোনা থাকে।

সারপ্রাইজিংলি আমরা এত কম বয়সের শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন অনেক জিনিয়াস খুঁজে পেয়েছি। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা কুইজ অনুষ্ঠান, তো কুইজ মানেই হলো চ্যালেঞ্জ। আর শিশুদের কাছে চ্যালেঞ্জটাই প্রধান আকর্ষণ। আশা করছি অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য হবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173861') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142