Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এই সময়ে সালমা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-26

জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে গাওয়া জীবনঘনিষ্ঠ গান ‘পিরিতের ঘর’ আবারও শ্রোতামহলে আলোচনায় এসেছে। চার বছর আগে সালমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সালমা মিউজিক’-এ প্রকাশিত এই গানটি সম্প্রতি নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। ধীরে ধীরে গানটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে গীতিকার তারেক আনন্দ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময়ই সুন্দর।’ এই সময়ে স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন সালমা। সম্প্রতি তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন সাব্বির জামান। এর আগে সাভারের আশুলিয়াতেও একটি শোতে গান গেয়েছেন তিনি। সালমা বলেন, ‘এখন জীবন নিয়ে বেশি পরিকল্পনা করি না। আল্লাহ যেভাবে ভালো রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার সন্তানদের মানুষ করতে চাই এবং গানকে লালন করতে চাই। গানের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি।’ এদিকে সালমা সম্প্রতি সামাজিক মাধ্যমে তার আরেকটি প্রিয় গান ‘ভালোবাসি’ নিয়ে পোস্ট করেছেন। এ মিজানের লেখা ও সুমন কল্যাণের সুর-সংগীতে গানটি ২০২১ সালে প্রকাশিত হয়েছিল। এই গানটিও শ্রোতাদের কাছ থেকে বরাবরই ভালো সাড়া পেয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের সংগীতাঙ্গনে সালমা এমন একজন শিল্পী, যার কণ্ঠ স্বতন্ত্র ও সহজেই চেনা যায়। সময়ের ব্যবধানে গানগুলো নতুন করে শ্রোতার মনে জায়গা করে নেয়াই তার কণ্ঠের শক্তি বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173912') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142