Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফারহান-স্পর্শিয়ার ‘রূপকথার মতো’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-28

প্রকাশ্যে নতুন নাটক ‘রূপকথার মতো’। আব্রাহাম তামিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও স্পর্শিয়া। নাটকের গল্পের নায়িকা নিলু। বয়স ২৮। দেখতে শান্ত-পরিপাটি, স্বভাবে লাজুক ও চুপচাপ। সে বাসায় বসে বুটিকের কাজ করে, বাড়ি বাড়ি কাপড় বিক্রি করে এবং পাশাপাশি টিউশনিও করে। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে প্রায়ই বখাটেদের উত্যক্তের শিকার হয় নিলু, কিন্তু লাজুক স্বভাবের কারণে প্রতিবাদ করতে পারে না।

নিলুর ভাই ফরিদ মালয়েশিয়ায় থাকলেও ভিসা জটিলতায় জেলবন্দি হওয়ায় পুরো সংসারের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাকে। হঠাৎ একদিন ফরিদের পাঠানো একটি চিঠি আসে, যেখানে জানানো হয় তার ঘনিষ্ঠ বন্ধু হাসান কিছুদিনের জন্য তাদের বাসায় থাকবে। হাসান আসার পর নিলুকে প্রথম দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।

নিলুর সুবিধার জন্য সে একটি স্কুটি কিনে দেয়, যাতে নিলুর যাতায়াত সহজ হয়। ধীরে ধীরে নিলু ও হাসানের মধ্যে বন্ধুত্ব ও সখ্যতা গড়ে ওঠে। হাসান গোপনে নিলুকে ভালোবেসে তার নামও বদলে রাখে নীলিমা। কিন্তু এই সম্পর্ক মহল্লার মানুষের চোখে ভালো লাগে না। নিলু প্রতিবাদ করলেও তার নিজের মনেও প্রশ্ন জাগে- সে কি হাসানকে ভালোবেসে ফেলেছে? এর মধ্যেই মালয়েশিয়া থেকে ফরিদ চিঠি লিখে জানায়, হাসান যেন নিলুর বিয়ে দিয়ে যায়, কারণ খালাতো ভাই জাবেদের সঙ্গে নিলুর বিয়ের কথা আগেই প্রায় ঠিক ছিল। এই জটিল পরিস্থিতিতে হাসান কী সিদ্ধান্ত নেবে, আর নিলুর ভাগ্যে কী আছে—তা নিয়েই এগিয়েছে নাটক ‘রূপকথার মতো’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174168') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142