Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

গানেই ব্যস্ত নিশি শ্রাবনী

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-30

এই প্রজন্মের সংগীতশিল্পী নিশি শ্রাবনী বর্তমানে গানের কাজ ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি তিনি দীর্ঘ পাঁচ বছর একটি সুগার মিলে হিসাবরক্ষক হিসেবে চাকরি করেছেন। তবে গানের প্রতি অদম্য ভালোবাসা থেকেই ২০২০ সালে চাকরি ছেড়ে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-১’-এ। এই প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘হাওয়া দমে দেখ তারে’ গানগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করে বিচারকদের নজর কাড়েন নিশি শ্রাবনী। বিচারকদের বিচারে তিনি ‘বেস্ট পারফরমার’ নির্বাচিত হন এবং ফাইনালিস্ট হিসেবেও জায়গা করে নেন। প্রতিযোগিতা শেষে তার গাওয়া প্রথম মৌলিক গান ‘প্রেমে সুনামি’ প্রকাশ পেলে শ্রোতামহলে বেশ সাড়া পড়ে। এরপর ‘কলিজা খুইলা’সহ একাধিক গান প্রকাশিত হয়, যা তাকে একজন সম্ভাবনাময় ও ভার্সেটাইল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। টেলিভিশনের লাইভ গানের অনুষ্ঠানে ফোক গানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেও স্টেজ শোতে তিনি আধুনিক, ক্লাসিক্যাল ও জনপ্রিয় সব ধরনের গান পরিবেশন করেন। বিশেষ করে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গাইতে বেশি ভালোবাসেন নিশি। নিয়মিত স্টেজ শোর ব্যস্ততার মধ্যেই সম্প্রতি মুন্সীগঞ্জের একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174365') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142