বিনোদন » অন্যান্য
বৃদ্ধাশ্রম নিয়ে গাইলেন পিয়াল হাসান

বিনোদন প্রতিবেদক : 2026-02-01
আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী পিয়াল হাসান। মাঝে লম্বা সময় তাকে গানে পাওয়া না গেলেও এখন নিয়মিত হচ্ছেন তিনি। এবার বৃদ্ধাশ্রম নিয়ে ‘পুরানো ঝুল বারান্দা’ শিরোনামের নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। যার সুরও করেছেন পিয়াল হাসান নিজেই। লিখেছেন নওশীন তাবাসসুম স্মরণ। সুরের মায়াজালকে আরও গভীর করেছেন সংগীত পরিচালক শান সায়েক। গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘নতুন এ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ অনেক দিন পর এমন ধাচের গান করেছি। মূলত বৃদ্ধাশ্রম নিয়ে এই গানটি। যা ভিডিও আকারেই প্রকাশ হবে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। গানটি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142
Stack trace:
#0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...')
#1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174575')
#2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...')
#3 {main}
thrown in
/home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line
142