Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে ঈশানের নতুন গান

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-01

সমসাময়িক সংগীতাঙ্গনে ধীরে কিন্তু স্থিরভাবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘নিঠুর মনোহর’-এর পর গত বছর তার কণ্ঠে প্রকাশিত গান ‘গুলবাহার’ শ্রোতাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় আসে। প্রায় নয় মাস পর নতুন গান নিয়ে ফিরছেন ঈশান মজুমদার। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘যাব যাব মন’-এর মিউজিক ভিডিওর টিজার, যা ইতোমধ্যে শ্রোতাদের কৌতূহল তৈরি করেছে। ‘যাব যাব মন’ গানের কথা লিখেছেন যশ নমুদার। সুর ও সংগীতায়োজন করেছেন ঈশান মজুমদার নিজেই, সঙ্গে রয়েছেন দীপ্র আহমেদ। গানটির মিউজিক ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। তবে সেই গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না ঈশান। দর্শকদের জন্য এটি চমক হিসেবেই রাখতে চান তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো- গানটির ভিডিওর গল্প ও নির্দেশনার দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন এই শিল্পী। মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন অর্পণ পাল ও রিয়াদ মনোয়ার। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। দৃশ্যায়ন ও গল্পের মাধ্যমে গানটিকে ভিন্ন মাত্রায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন গানটি প্রসঙ্গে ঈশান মজুমদার বলেন, ‘যাব যাব মন একেবারেই স্বাধীনভাবে করা একটি কাজ। খুব কাছের বন্ধু ও সহকর্মীদের নিয়ে এটি করেছি। এ ধরনের কাজে যেমন সৃজনশীল স্বাধীনতা থাকে, তেমনই কিছু সীমাবদ্ধতাও থাকে। তবে পুরো প্রক্রিয়াটা ভীষণ উপভোগ করেছি এবং অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে।’ তিনি আরও জানান, বর্তমানে গানটির ভিডিওর পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ চলছে এবং চলতি সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ। গানটি প্রকাশ পাবে ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া সামনে আরও কয়েকটি নতুন গান প্রকাশের পরিকল্পনার কথাও জানান ঈশান মজুমদার। ইতোমধ্যে সেগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে ভিডিও নির্মাণ করে গানগুলো প্রকাশ করা হবে বলে জানান তিনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174598') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142