Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তৌসিফ-নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-01

নতুন বছরের শুরুতেই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নতুন নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এতে জুটি হয়েছেন এই প্রজন্মের তৌসিফ ও নীহা। নাটকটি পরিচালনা করেছেন ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে যৌথভাবে নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতাও। তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য ও খলিলুর রহমান কাদেরী। এসকে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটি সিএমভির ব্যানার থেকে মুক্তি দেয়া হয়েছে। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রায়ই দর্শকদের বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিএমভি তাদের বিশেষ আয়োজন হিসেবে এই নাটকটি প্রকাশ করেছে। মুক্তির পরপরই নাটকটি ইউটিউবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। পারিবারিকভাবে বিয়ে, কিন্তু একে অন্যকে ঠিকভাবে বুঝতে পারছেন না। সম্পূর্ণ অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে বাকি জীবন কাটানো নিয়ে মনে কাজ করছে তীব্র দ্বিধা-দ্বন্দ্ব। ভালোবাসার বন্ধনটা কি আদৌ মজবুত হবে, নাকি সংশয়েই কাটবে জীবন ‘অ্যারেঞ্জ ম্যারেজ’- এ দেখা যাচ্ছে তা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174603') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142