Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে জোভান ও তটিনীর ‘প্রিয় নামে ডেকো’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-02

নির্মাতা প্রবীর রায় চৌধুরী প্রায় তিন বছর আগে একটি চিত্রনাট্য লেখেন। লেখার পর গল্পের ব্যাপ্তি ও গভীরতা দেখে তিনি বুঝতে পারেন, এটি টিভি নাটক হিসেবে নির্মাণ করতে গেলে অন্তত ৩০ লাখ টাকা বাজেট প্রয়োজন যা তখন প্রায় অসম্ভবই ছিল। ফলে চিত্রনাট্যটি আপাতত তুলে রাখা হয়, আর পরিকল্পনা করা হয় সিনেমা বানানোর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘদিন সংরক্ষিত চিত্রনাট্যটি এবার পর্দায় আসছে, তাও নির্মাতার চাওয়া বাজেটেই। তবে সিনেমা নয়, এটি নির্মিত হচ্ছে নাটক হিসেবেই যাকে টেলিছবি বললেও ভুল হবে না। ‘প্রিয় নামে ডেকো’ শিরোনামের এই নাটকে অভিনয় করছেন দুই তারকা জোভান ও তটিনী। নাটকটির চিত্রনাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে যৌথভাবে লিখেছেন আহমেদ তাওকীর।

বর্তমানে এর শুটিং চলছে এবং আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বলেন, “এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। ভালো গল্পে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা বাজেটে সাত দিনে শুটিং করছি। সিনেমা হলে হয়তো আরও বেশি বাজেট ও সময় লাগত। কিন্তু নাটকের জন্য এই বাজেট সত্যিই অসাধারণ। এতে করে আমি আমার গল্পটা ঠিক যেভাবে চেয়েছি, সেভাবেই বলতে পারছি যা তিন বছর আগে কল্পনাও করিনি।” নাটকের বাজেট ও নির্মাণমানের এই পরিবর্তন বাংলা টেলিভিশন নাটকের জন্য নতুন সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174721') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142