Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শাহ আব্দুল করিম ও পাগল মুস্তাকের গান নিয়ে জুঁই

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-02

বর্তমান সময়ে ফোক গান দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তার কারণে আধুনিক গানের শিল্পীরাও নিয়মিত স্টেজ শোতে ফোক গান পরিবেশন করছেন। দর্শক-শ্রোতাদের আগ্রহের কারণেই স্টেজ পরিবেশনায় ফোক গানের ব্যবহার বাড়ছে। এই ধারার মধ্যেই এই প্রজন্মের সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই শুরু থেকেই নিজেকে ফোক গানের শিল্পী হিসেবে উপস্থাপন করে আসছেন। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশিত হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান ‘বন্দে মায়া লাগাইছে’ এবং পাগল মুস্তাকের লেখা ও সুরে, মুন্সী জুয়েলের কম্পোজিশনে ‘নতুন কইরা মন দিমু আর কারে’। প্রকাশের পর গান দুটি উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। নতুন বছরের শুরুতেই জুঁই বিভিন্ন স্টেজ শোতে অংশ নিয়েছেন। তিনি ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত। এর আগে সাংবাদিক ও গীতিকার ওমর ফারুক-এর লেখা ও রাকিব মোসাব্বির-এর সুরে তাঁর প্রথম মৌলিক গান ‘বুলবুলি’ প্রকাশিত হয়। পাশাপাশি তিনি ‘শ্যুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '08 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174725') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142