Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

একই চ্যানেলের তিন অনুষ্ঠান উপস্থাপনায় সুমি

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-05

এই প্রজন্মের উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমি। নাহিদা আফরোজ সুমি গত এক দশক ধরে টেলিভিশনে উপস্থাপনার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও নাগরিক টিভিতে নিয়মিত একাধিক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এনটিভিতে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত প্রচারিত অনুষ্ঠান ‘আজ সকালের গান’-এর উপস্থাপনা করছেন সুমি। পাশাপাশি প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘ছুটির দিনের গান’-এর উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া প্রতি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত সংগীতানুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’-এর উপস্থাপনায় রয়েছেন তিনি। এর বাইরে নাগরিক টিভিতে প্রতি শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচারিত সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’-এর উপস্থাপনা করছেন নাহিদা আফরোজ সুমি। তিনি ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রেডিও এফএমএ আরজে ও অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বেতারে কাজ করছেন না এবং টেলিভিশন অনুষ্ঠান ও স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

উপস্থাপনা প্রসঙ্গে সুমি বলেন, ‘উপস্থাপনাই আমার পেশা। এই কাজের মাধ্যমেই দীর্ঘ সময় ধরে দর্শকদের সঙ্গে যুক্ত আছি।’ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। একই বিভাগ থেকে তিনি ‘রবীন্দ্রনাথের ভাঙা গানে রাগ ব্যবহার’ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য দেশের সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খানের গান ‘অলস সময়’-এ মডেল হিসেবে কাজ করেছেন নাহিদা আফরোজ সুমি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174993') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142