Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বড়দের উদ্দেশে ছোটদের গান ‘অবিশ্বাসের দেশে’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-05

প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে এমন একটি গান, যেখানে ছোটদের কণ্ঠে বড়দের উদ্দেশে উঠে এসেছে বার্তা ও পরামর্শ। ভিন্নধর্মী এই জীবনমুখী গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’। গানটিতে শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে সমাজ, সময় ও বাস্তবতা নিয়ে কথা বলা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর এবং সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান।

‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ পেয়েছে এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব, যেখানে মডেল হিসেবেও দেখা গেছে মৃন্ময়ী মেঘাকে। গানের কথায় উঠে এসেছে সমকালীন বাস্তবতা ও সামাজিক অসংগতি ‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে,আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে, অবিশ্বাসের দেশে, একটা কিছু

করে দেখাও খানিক ভালোবেসে’। গানটি নির্মাণ প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘সময়টা এমন হয়ে গেছে যে, কার কথা কে শুনবে বোঝা কঠিন। আমাদের অনেক ভুল-অনিয়ম শিশুদের চোখ এড়ায় না। কিন্তু তারা সেগুলো সরাসরি বলতে পারে না। সেখান থেকেই ভাবনাটা আসে বাচ্চারা যদি আমাদের নিয়ে গান করে, তাহলে সেটা হয়তো সবার কানে পৌঁছাবে। এতে যদি একটু হুঁশ ফেরে। সেই চেষ্টারই ফল এই গান।’

গানটি গেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৃন্ময়ী মেঘা বলে, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে এবং মুন আংকেলের সংগীতে এটি আমার দ্বিতীয় গান। গানটি গাইতে ভালো লেগেছে। ভিডিওটাও সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন, যেন আরও গান গাইতে পারি।’ উল্লেখ্য, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ পায় ২০২৪ সালে, অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। পরের বছর ২০২৫ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে প্রকাশিত হয় তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174995') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142