Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে নিলয়-হিমির ‘মায়া বনের হরিণ’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-05

বেশ কয়েক মাস আগেই নির্মিত হয়েছিল নিলয়-হিমিকে নিয়ে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটির গল্প এই নাটকের পরিচালক রুবেল আনুশের। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘মায়া বনের হরিণ’ নাটকটির গল্প একটু অন্যরকম। নির্মাতার গল্প ভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ ছাড়া সহশিল্পী হিসেবে নিলয় ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ন। দর্শক জুটি হিসেবে আমাদের ভীষণ ভালোবাসেন। আমাদের জুটির নতুন নাটকের জন্যও দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে শিগগিরই প্রচারে আসছে এই নাটকটি। নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘কিছু প্রেম দেখা হয়, বলা হয় না। আর না বলা কথাগুলোই আজীবন মনের অসুখ হয়ে থাকে। নাটকের মূল গল্প এটাই। এই নাটকটি আগামী ভালোবাসা দিবসে নাফ

এন্টারটেইনম্যান্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। নিলয় ভাই আমেরিকা যাওয়ার আগে ভালোবাসা দিবসে প্রচারের জন্যই নাটকটি নির্মাণ করা হয়েছে। যথারীতি তারা দুজনই ভীষণ ভালো অভিনয় করেছেন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নিলয় হিমি জুটির নতুন নাটক হাসিব হোসেন রাখির ‘হট্টগোল’, ‘মহিন খানের ‘বাঁচবো না’ নাটক দুটি। আগামী ঈদেও তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারে আসার কথা রয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174997') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142