Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অন্তরার নতুন গান ‘আমি পাখি হবো’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-05

সংগীতশিল্পী দেবশ্রী অন্তরা নতুন গান ‘আমি পাখি হবো’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ব্যান্ড এক্সকেইপ-এর প্রজেক্ট হিসেবে নির্মিত এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ। গানটির বিশেষ আকর্ষণ হলো- এর ভিডিও নির্মাণে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। গানটির কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ড এক্সকেইপের দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন বখতিয়ার হোসেন। এআইভিত্তিক ভিজ্যুয়াল প্রোডাকশন করেছে হাইপার কাটস প্রোডাকশন।

ব্যান্ড এক্সকেইপ জানিয়েছে, গানটি কেবল ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত নয়। এটি ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস (মিউজিক উইদাউট পাসপোর্ট)’ শিরোনামের একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ, যার লক্ষ্য সংগীতের মাধ্যমে ভৌগোলিক সীমা অতিক্রম করা। গানটি প্রসঙ্গে আবীর সাদাফ বলেন, এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা।

গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। দীর্ঘ বিরতির প্রসঙ্গে তিনি বলেন, ‘লাগে উরাধুরা’র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি। তিনি আরও বলেন, ‘আমি পাখি হবো’ গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু। এটি আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টি আরও বিশেষ। গানটির আবেগ, এক্সকেইপের ভিশন এবং ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ উদ্যোগের ভাবনাই আমাকে টেনেছে। আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আমি আশাবাদী।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174999') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142