
বিনোদন প্রতিবেদক : 2026-02-05
সম্প্রতি রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘নিয়তি’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ। নাটকটি আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে না।’ পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন।’ গল্পে দেখা যায়- স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই। বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না; যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না। জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সাথে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে।