Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-06

সম্প্রতি জোভান-নীহাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভির ব্যানারে। জোভান ও নাজনীন নাহার নীহা অভিনীত নাটকটি প্রচার হবে সিএমভির ব্যানারে। নির্বাচনের কারণে এবারের ভালোবাসা দিবসে নাটকের সংখ্যা কম থাকায়, নাটকপ্রেমীদের জন্য এই নাটকটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। গল্পটি আবর্তিত হয়েছে কাব্য (জোভান) নামের এক তরুণের অব্যক্ত প্রেমকে ঘিরে। কাব্য কবিতা লেখে ও গান গায়; পেশাগতভাবে একটি রেস্টুরেন্টে গান পরিবেশন করে। ইন্টারমিডিয়েট সময় থেকে কুহু (নীহা) নামের এক মেয়েকে ভালোবাসলেও কখনও তা প্রকাশ করতে পারেনি সে। দীর্ঘদিন পর আবার কুহুর সঙ্গে দেখা হলেও কাব্য তখনও মুখে বলতে পারে না মনের কথা, যদিও কবিতা ও গানের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ পায়। নাটকটি নিয়ে জোভান বলেন, ‘নীহার সঙ্গে আমার কাজ দর্শক পছন্দ করেন। সৌখিন ভাইয়ার নির্মাণে এই নাটকটি ভালোবাসা দিবসে দর্শকের জন্য বিশেষ উপহার হবে বলে আশা করছি।’ নীহা বলেন, ‘সহজ ও সাবলীল গল্পের নাটকই ভালোবাসা দিবসে দর্শক বেশি উপভোগ করেন।’ নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, নাটকটি একটি মিউজিক্যাল ড্রামা। এতে দুটি গান রয়েছে- একটির কথা ও সুর সোমেশ্বর অলি, অন্যটির কথা আহমেদ রিজভী ও সুর নাজির মাহমুদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ভালোবাসা দিবসের আগেই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175142') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142