Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

একুশে পদক পাচ্ছে ব্যান্ড ‘ওয়ারফেজ’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-07

বাংলা হেভিমেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ওয়ারফেজ এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ শুরুতে ইংরেজি গান কাভার করলেও পরে বাংলা হেভিমেটালের দিকে ঝুঁকে পড়ে। ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট প্রয়াত মাকসুদুল হকের পরামর্শে বাংলা গান শুরু করার পর

থেকেই দলটির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। ১৯৯১ সালে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ যা বাংলায় হেভিমেটাল সংগীতের সূচনালগ্ন হিসেবে বিবেচিত। একটি ছেলে, বসে আছি, অসামাজিক, জীবনধারা, ধূসর মানচিত্র, মহারাজ, মৃত্যু এলিজি, পথচলাসহ অসংখ্য গান বাংলা রকসংগীতে স্থায়ী জায়গা করে নেয়। ২০২৪ সালে চার দশকের পথচলা পূর্ণ করেছে ওয়ারফেজ। এ দীর্ঘ সময়ে দলটি নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেলেও সংগীতযাত্রা অব্যাহত রেখেছে। সংগীতাঙ্গনের মতে, ড্রামার মনিরুল আলম টিপু ও গিটারিস্ট কমল দলটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ারফেজের গানে কবিতা ও সংগীতের ভিন্নধর্মী মেলবন্ধন দেখা যায়। বাবনা করিম ও কমলের লেখা গান এবং সঞ্জয়, বাবনা করিম, মিজান, পলাশের কণ্ঠ ও কমল, রাসেল আলী, জুয়েলের গিটার বাজানো দলটির সংগীতকে স্বতন্ত্র করেছে। বর্তমানে ওয়ারফেজের লাইনআপে রয়েছেন ড্রামসে ও দলনেতা টিপু, ভোকালে পলাশ, লিড গিটারে কমল, সামির ও সৌমেন। চার দশকের অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদকপ্রাপ্তি বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে ওয়ারফেজের গুরুত্বকে নতুন করে প্রতিষ্ঠিত করল।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175266') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142