Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

চমক দেখাবে শিবু-কৌশানী জুটি

image

বিনোদন ডেস্ক : 2026-02-07

টালিউডের আলোচিত জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় আবার ফিরছেন বড়পর্দায়। ‘বহুরূপী’ সিনেমার সাফল্যের পর এবার তারা আসছেন নতুন কিস্তি ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে। প্রথম সিনেমায় ঝিমলি ও বিক্রম চরিত্রে ডাকাতি ও প্রেমের গল্প দর্শকদের ব্যাপকভাবে টেনেছিল। সেই রসায়নই বক্স অফিসে ঝড় তোলে। এবার আরও বড় পরিসরে, বড় ক্যানভাসে সেই গল্প এগিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আগামী মার্চ মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। রাজ্যের বিভিন্ন জেলায় হবে শুটিং। এক সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ‘বহুরূপী’তে কৌশানীর অভিনয়কে অনেকেই তার কামব্যাক হিসেবে দেখেছেন। দর্শকের আগ্রহের কারণেই এই জুটিকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকিট বিক্রির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, শহরতলির প্রেক্ষাগৃহগুলোতে নারীদের বড় উপস্থিতি তাকে চমকে দিয়েছিল। পর্দায় স্বামী-স্ত্রীর সম্পর্ক, ত্যাগ ও আবেগের প্রকাশ দর্শকদের স্পর্শ করেছিল বলেই এই জুটিকে আবার দেখতে চেয়েছেন তারা। কৌশানী মুখোপাধ্যায় জানান, নতুন সিনেমায় প্রেম ও ডাকাতি দুটোই আরও বড় পরিসরে দেখানো হবে। তার ভাষায়, ‘এবার আমাদের বোঝাপড়া আরও ভালো, তাই কেমিস্ট্রিতেও পারদ চড়বে।’ উল্লেখ্য, চলতি বছর টালিউডে বড় তারকা জুটির প্রতিযোগিতায় শিবপ্রসাদ-কৌশানী জুটির এই প্রত্যাবর্তন আলাদা করে নজর কাড়ছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175268') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142