Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ডলি জহুরের সঙ্গে অভিনয়ে শিলা

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এখনও নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত। তার সঙ্গে একই পর্দায় অভিনয় করার স্বপ্ন দেখেন এই প্রজন্মের অনেক শিল্পী। কারও সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারও স্বপ্ন থেকে যায় অধরা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলার। রেজাউর রহমান ইজাজের রচনায় নির্মিত ‘বসন্ত এসে গেছে’ শিরোনামের একটি নাটকে ডলি জহুরের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন শিউলী শিলা। নাটকটি পরিচালনা করছেন হাসান শিকদার। নাটকটিতে শিউলী শিলার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুরের ছেলের ভূমিকায় রয়েছেন শফিউল আলম বাবু, আর বাবুর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিউলী শিলা। নাটকে শিলার চরিত্রের নাম নীলু।আগামী ভালোবাসা দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মিত হচ্ছে। জীবনে প্রথমবার ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিউলী শিলা। নাটকটি প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘গল্পটা ভালো লেগেছে বলেই এতে অভিনয় করছি। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গে কাজ করতেও ভালো লাগছে।’ অন্যদিকে শিউলী শিলা বলেন, ‘অভিনয় জীবনে অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কখনো নাটক বা সিনেমায় অভিনয় করা হয়নি। এবারই প্রথম তার সঙ্গে কাজ করছি।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175491') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142