Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নাটকের গানে সাড়া পেল কণা-ইমরান জুটি

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

সিনেমা ও নাটকের গানে সময়ের অন্যতম জনপ্রিয় জুটি কণা-ইমরান আবারও শ্রোতাপ্রিয় একটি গান উপহার দিয়েছেন। নাটকে ব্যবহৃত তাদের নতুন গান ‘বন্ধুয়া’ ইতোমধ্যে দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তৌফিকুল ইসলাম পরিচালিত ‘জনম জনমে’ শিরোনামের নাটকে গানটি ব্যবহার করা হয়েছে। নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। গানটি ইউটিউবে প্রকাশ পায় গত ৩১ জানুয়ারি এবং ইতোমধ্যে ১৪ লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছেন। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা গানটি নাটকের আবেগকে আরও গভীর করেছে বলে মনে করছেন দর্শকরা। গানটি প্রসঙ্গে দিলনাহার কণা বলেন, নাটকের গল্পের সঙ্গে মিল রেখে গানটি গাওয়া হয়েছে এবং শ্রোতাদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যদিকে ইমরান জানান, কণা-ইমরান জুটির গানগুলো স্টেজ শোতেও দর্শকের আলাদা আগ্রহ তৈরি করে এবং ‘বন্ধুয়া’ গানটিও সেই তালিকায় যুক্ত হবে বলে তিনি আশাবাদী।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175495') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142