Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

রাজনীতি, প্রেম ও নির্বাচনী গল্পে ‘ঢাকা ২৬’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানা গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’। গল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মক্ষমতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সবসময়ই চলমান। এই দ্বন্দ্বের ভেতরে আরেক দ্বন্দ্ব একজন নারীকে নিয়ে। যে নারী দুই জনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে। তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবিদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চূড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুনদিকে। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার গল্প নিয়ে এটিভি ইউএস-এর পর্দায় শিগগিরই আসছে এই নাটক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক মানুষ। নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, ?‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে।’ তাসনুভা তিশা বলেন, ‘নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।’জানুয়ারির শেষদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175496') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142