Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মৌসুমী হামিদের স্যাটায়ার কমেডি নাটক ‘বংশ মর্যাদা’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

বংশ পরিচয় ও সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে সমাজে প্রচলিত ভণ্ডামি, কুসংস্কার ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন স্যাটায়ার কমেডি নাটক ‘বংশ মর্যাদা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটকটি পরিচালনা করেছেন মো. ফাহাদ, আর এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজীব মণি দাস। নাটকের গল্পে দেখানো হয়েছে, মানুষ হিসেবে ভালো আচরণ ও ব্যক্তিগত গুণের চেয়েও অনেক সময় সমাজে বংশ পরিচয় কতটা বড় হয়ে ওঠে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরিফ গ্রামে প্রভাবশালী হলেও ‘ফকিরা বংশ’ পরিচয়ের কারণে তাকে নানাভাবে অপমানিত হতে হয়। নাম ধরে কটূক্তি, সামাজিক অবহেলা এমনকি বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার মতো ঘটনাও উঠে আসে নাটকে। এসব ঘটনার মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকটির কাহিনি, যা সমাজের বাস্তব চিত্রকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে। নাটকে মৌসুমী হামিদের পাশাপাশি অভিনয় করেছেন আ খ ম হাসান, রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইনসহ আরও অনেকে। নাটকটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, “গল্পটি অসাধারণ এবং নির্মাণে ছিল যতেœর ছাপ। বিনোদনের পাশাপাশি এতে একটি শক্তিশালী বক্তব্য রয়েছে। নাটকের চরিত্রগুলোর মধ্যে দর্শক অনেক চেনা মানুষকে খুঁজে পাবেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।” নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকের পাশাপাশি নতুন বছরে সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘রঙবাজার’ ও ‘ট্রাইব্যুনাল’। সম্প্রতি প্রকাশিত ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লি উচ্ছেদের বাস্তব ঘটনা অবলম্বনে। এতে একজন সাবেক যৌনকর্মী থেকে মাদক কারবারিতে জড়িয়ে পড়া কবিতা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। অন্যদিকে রায়হান খান পরিচালিত ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তিনি অভিনয় করছেন একজন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর চরিত্রে। সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175519') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142