Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে তিন হলিউড সিনেমা মুক্তি

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-09

রোজার মাস, জাতীয় নির্বাচন এবং চলমান রাজনৈতিক অস্থিরতার মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তির সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সাধারণত এমন সময়ে নতুন সিনেমা মুক্তির ঝুঁকি নেয় না প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করেই সোমবার, ৯ ফেব্রুয়ারি, স্টার সিনেপ্লেক্সের পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে তিনটি ভিন্ন ঘরানার হলিউড সিনেমা।স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ও মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানান, দর্শকদের জন্য মানসম্মত বিনোদন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাগুলো ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছে। বাংলাদেশের দর্শকরাও ছবিগুলো উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।” মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো-

‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ এবং ‘প্রাইমেট’। তিনটি ছবিই ভিন্ন স্বাদের, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’- জনপ্রিয় ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা এটি। এর আগের কিস্তি ‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার’ মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য পায় এবং আয়েও রেকর্ড গড়ে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এসেছে নতুন এই ছবি। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডা কস্টা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান ও চি লুইস-প্যারি। আন্তর্জাতিকভাবে ছবিটি ১৬ জানুয়ারি মুক্তি পায় এবং ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। ‘মার্সি’- বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক থ্রিলার সিনেমা ‘মার্সি’ পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা তৈমুর বেকমাম্বেটভ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175520') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142