
বিনোদন প্রতিবেদক : 2026-02-09
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা নতুন নাটক ‘প্রিয়জন’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন। গত শনিবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। নাটকটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর এবং রচনা ও পরিচালনা করেছেন আদর মির্জা।নাটকের গানটির শিরোনাম ‘ভালোবাসা কেন যে এমন হয়’। এর কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। এই গানে লিজার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। গানটি নিয়ে আশাবাদী লিজা। তিনি জানান, এটি একটি মিষ্টি প্রেমের গান এবং শ্রোতা–দর্শকের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস। এদিকে ভালোবাসা দিবসে বগুড়ার মম ইন-এ এবং পরদিন গাজীপুরের মাওনা এলাকায় সংগীত পরিবেশন করবেন লিজা। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি।